ফাইনালি আনঅফিশিয়াল ফোন বন্ধ হচ্ছে! এখন কি ফোন চালু থাকবে? | NEIR Bangladesh Explained
আনঅফিশিয়াল ফোন বন্ধ: অবশেষে বাস্তব হতে যাচ্ছে!
বছরের পর বছর আমরা শুনে আসছি “আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে” কিন্তু বাস্তবে তা হয়নি। এবার তবে বিষয়টা ভিন্ন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এবার NEIR সিস্টেম বাস্তবায়নে বেশ সিরিয়াস এবং সরকারের নতুন নীতির অধীনে এটি কার্যকর হচ্ছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে আনঅফিশিয়াল ফোন বন্ধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।
Official ফোন কী, আর Unofficial ফোন কী?
Official ফোন: যে ফোনগুলো সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ট্যাক্স দিয়ে দেশে আমদানি করা হয় সেগুলো Official ফোন।
Unofficial ফোন: যে ফোনগুলো বিদেশ থেকে ট্যাক্স না দিয়ে ব্যক্তিগতভাবে বা ব্যবসায়িকভাবে লাগেজে করে আনা হয় সেগুলোই Unofficial ফোন।
আপনার হাতে থাকা ফোন বন্ধ হয়ে যাবে?
না, ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার ফোন ১ জানুয়ারি ২০২৬ আগেই নেটওয়ার্কে যুক্ত থাকে, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে NEIR সিস্টেমে রেজিস্টার হয়ে যাবে। অর্থাৎ, ফোনটি বন্ধ হবে না।
কিন্তু ১৬ ডিসেম্বরের পরে যদি নতুন কোনো আনঅফিশিয়াল ফোন নেটওয়ার্কে যুক্ত হয়, তখন সেটিতে নেটওয়ার্ক আসবে না।
রেজিস্ট্রেশনের জন্য ৩০ দিন সময়
প্রথম দিকে ব্যবহারকারীদের ৩০ দিনের সময় দেওয়া হবে ফোনটি রেজিস্টার করার জন্য।
রেজিস্ট্রেশন করা যাবে:
- neir.btrc.gov.bd ওয়েবসাইট থেকে
- বা মোবাইল অপারেটরের সার্ভিস পয়েন্টে গিয়ে
- ভবিষ্যতে সহজতার জন্য অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন সুবিধা যুক্ত হতে পারে।
বিদেশ থেকে ফোন আনলে কী করবেন?
যদি আপনি বিদেশ থেকে ফোন আনেন, তাহলে ফ্রি আনতে পারবেন একটি ফোন।
একটির বেশি আনলে দিতে হবে শুল্ক বা ট্যাক্স।
রেজিস্ট্রেশনের জন্য যা লাগবে:
✅ ক্রয়ের রশিদ (Invoice)
✅ পাসপোর্টের তথ্য পৃষ্ঠা
✅ ইমিগ্রেশনের সিল
এগুলো আপলোড করে আপনি NEIR ওয়েবসাইটে গিয়ে ফোনটি রেজিস্টার করতে পারবেন।
আনঅফিশিয়াল ফোন বন্ধের লাভ ও ক্ষতি
লাভ:
- সরকারি রাজস্ব বৃদ্ধি 💰
- ব্র্যান্ড ইনভেস্টমেন্ট বাড়বে নতুন ব্র্যান্ডগুলো দেশে আসবে
- চুরি হওয়া ফোন ট্র্যাক সহজ হবে 🔍
- IMEI ক্লোনিং ও ডুপ্লিকেট ফোন রোধ হবে
সম্ভাব্য ক্ষতি:
- ফোনের দাম বাড়তে পারে
- বিদেশে থাকা প্রবাসীরা উপহার দিতে সীমাবদ্ধ হতে পারেন
- পুরনো আনঅফিশিয়াল স্টক বিক্রয়কারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন
তাহলে এই উদ্যোগ ভালো না খারাপ?
একদিকে দেশের রাজস্ব বাড়বে, নিরাপত্তা বৃদ্ধি পাবে অন্যদিকে সাধারণ ক্রেতাদের জন্য ফোনের দাম কিছুটা বাড়তে পারে।
তবে টেকনোলজিক্যাল দিক থেকে এটি দেশের জন্য বড় অগ্রগতি।
উপসংহার
- যদি আপনার ফোন বর্তমানে নেটওয়ার্কে সংযুক্ত থাকে, তাহলে চিন্তার কিছু নেই।
- কিন্তু ১৬ ডিসেম্বরের পর নতুন আনঅফিশিয়াল ফোন চালাতে চাইলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।
তাই আগেই রেজিস্টার করে রাখুন, আর আপনার ফোনের বৈধতা যাচাই করুন এখান থেকে: neir.btrc.gov.bd